রক্তপাত হারাম হওয়া প্রসঙ্গে

৩৮/১২. অধ্যায়ঃ

মুসলিমের দাস পালিয়ে মুশরিকদের নিকট যাওয়া এবং এ সম্পর্কে জারীর (রাঃ) বর্ণিত হাদীসে শা'বী (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনাকারীদের মধ্যে শাব্দিক পার্থক্য

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ قُدَامَةَ، عَنْ جَرِيرٍ، عَنْ مُغِيرَةَ، عَنْ الشَّعْبِيِّ قَالَ: كَانَ جَرِيرٌ يُحَدِّثُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ " إِذَا أَبَقَ الْعَبْدُ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ، وَإِنْ مَاتَ مَاتَ كَافِرًا، وَأَبَقَ غُلَامٌ لِجَرِيرٍ فَأَخَذَهُ فَضَرَبَ عُنُقَهُ

বর্ণনাকারী মুগীরা (রহঃ) শা’বী (রাঃ)

মুগীরা (রহঃ) শা’বী (রাঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন: জারীর (রাঃ) নাবী (ﷺ) হতে বর্ণনা করতেন যে, যখন কোন দাস পালিয়ে যায়, তখন তার কোন সালাত কবুল হয় না। যদি সে এভাবে মারা যায়, তবে সে কাফির হয়ে মরবে। জারীর (রাঃ)-এর এক দাস পালিয়ে গিয়েছিল। তিনি তাকে পাকড়াও করার পর তার ঘাড়ে আঘাত করে (ফলে সে মারা যায়)।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18