রক্তপাত হারাম হওয়া প্রসঙ্গে
৩৮/১০. অধ্যায়ঃ
মৃতব্যক্তির অঙ্গ-প্রত্যঙ্গ কেটে বিকৃত করার ব্যাপারে নিষেধাজ্ঞা
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ قَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَحُثُّ فِي خُطْبَتِهِ عَلَى الصَّدَقَةِ، وَيَنْهَى عَنِ الْمُثْلَةِ»
বর্ণনাকারী আনাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) তার খুতবায় দানের জন্য উৎসাহিত করতেন এবং মুছলাহ করা (অঙ্গ-প্রত্যঙ্গ কেটে বিকৃত করা) থেকে বারণ করতেন।