রক্তপাত হারাম হওয়া প্রসঙ্গে

৩৮/৬. অধ্যায়ঃ

যে মুসলিমদের দল থেকে পৃথক হবে, তাকে হত্যা করা সম্পর্কে

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا أَبُو عَلِيٍّ مُحَمَّدُ بْنُ يَحْيَى الْمَرْوَزِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنْ زِيَادِ بْنِ عِلَاقَةَ، عَنْ عَرْفَجَةَ بْنِ شُرَيْحٍ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّهَا سَتَكُونُ بَعْدِي هَنَاتٌ وَهَنَاتٌ وَهَنَاتٌ - وَرَفَعَ يَدَيْهِ - فَمَنْ رَأَيْتُمُوهُ يُرِيدُ تَفْرِيقَ أَمْرِ أُمَّةِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُمْ جَمِيعٌ، فَاقْتُلُوهُ كَائِنًا مَنْ كَانَ مِنَ النَّاسِ»

বর্ণনাকারী আরফাযা ইবন শুরায়হ্ (রাঃ)

নাবী (ﷺ) বলেছেন: আমার পরে নিশ্চয় অনেক ফিতনা-ফ্যাসাদ বিপর্যয় ঘটবে। এরপর তিনি (ﷺ) তাঁর হাত উঠালেন (এবং বললেন): তখন তোমরা কাউকে দেখবে যে, উম্মাতে মুহাম্মদীর মধ্যে বিরোধ সৃষ্টির চেষ্টা করছে, অথচ তারা একতাবদ্ধ; তখন তোমরা তাকে হত্যা করবে, সে যে-ই হোক না কেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18