রক্তপাত হারাম হওয়া প্রসঙ্গে

৩৮/২. অধ্যায়ঃ

[মু'মিনের] রক্তের মর্যাদা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا الْأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْ خَارِجَةَ بْنِ زَيْدٍ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ قَالَ: " نَزَلَتْ هَذِهِ الْآيَةُ: {وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا} [النساء: 93] الْآيَةُ كُلُّهَا بَعْدَ الْآيَةِ الَّتِي نَزَلَتْ فِي الْفُرْقَانِ بِسِتَّةِ أَشْهُرٍ " قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «مُحَمَّدُ بْنُ عَمْرٍو لَمْ يَسْمَعْهُ مِنْ أَبِي الزِّنَادِ»

বর্ণনাকারী যায়দ ইবন সাবিত (রাঃ)

“যে ব্যক্তি কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তার প্রতিদান হচ্ছে চিরস্থায়ী জাহান্নাম..."- (সূরা আন নিসা ৪ : ৯৩) আয়াতটি সূরা ফুরকান-এর আয়াত নাযিল হওয়ার ছয় মাস পর নাযিল হয়।আবূ আবদুর রহমান [ইমাম নাসাঈ] (রহঃ) বলেন : মুহাম্মাদ ইবন আমর (রহঃ) আবু যিনাদ হতে হাদীসটি শুনেননি।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18