রক্তপাত হারাম হওয়া প্রসঙ্গে

৩৮/২. অধ্যায়ঃ

[মু'মিনের] রক্তের মর্যাদা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمَّارٍ الدُّهْنِيِّ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، أَنَّ ابْنَ عَبَّاسٍ سُئِلَ عَمَّنْ قَتَلَ مُؤْمِنًا مُتَعَمِّدًا، ثُمَّ تَابَ وَآمَنَ، وَعَمِلَ صَالِحًا، ثُمَّ اهْتَدَى، فَقَالَ ابْنُ عَبَّاسٍ: وَأَنَّى لَهُ التَّوْبَةُ، سَمِعْتُ نَبِيَّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " يَجِيءُ مُتَعَلِّقًا بِالْقَاتِلِ تَشْخَبُ أَوْدَاجُهُ دَمًا، فَيَقُولُ: أَيْ رَبِّ، سَلْ هَذَا فِيمَ قَتَلَنِي، ثُمَّ قَالَ: وَاللَّهِ لَقَدْ أَنْزَلَهَا اللَّهُ، ثُمَّ مَا نَسَخَهَا "

বর্ণনাকারী সালিম ইবন আবুল জা’দ (রহঃ)

ইবন আব্বাস (রাঃ)-এর কাছে ঐ ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হলো, যে ব্যক্তি কোন মুসলিমকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে, এরপর সে তাওবা করে ঈমান এনেছে এবং নেক আমল করেছে ও হিদায়াত কুবুল করেছে। ইবন আব্বাস (রাঃ) বলেন: তার তাওবা কি কুবুল হবে? আমি তোমাদের নবী (ﷺ)-কে বলতে শুনেছি, তিনি (ﷺ) বলেছেন : কেয়ামতের দিন নিহত ব্যক্তি তার হত্যাকারীর হাত ধরে নিয়ে আসবে, তখন তার শিরা হতে রক্ত ঝরতে থাকবে। অতঃপর সে বলবে : হে আমার প্রতিপালক! আপনি এ ব্যক্তিকে জিজ্ঞেস করুন, সে কেন আমাকে হত্যা করেছিল? ইবন আব্বাস (রাঃ) বলেন : আল্লাহর শপথ! এ সম্পর্কে আল্লাহ তা‘আলা নাযিল করেন, ["কেউ ইচ্ছাকৃতভাবে কোন মুসলিমকে হত্যা করলে, তার শাস্তি জাহান্নাম..." (সূরা আন নিসা ৪ : ৯৩)]; আর এরপর তা মানসূখ করেননি।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18