রক্তপাত হারাম হওয়া প্রসঙ্গে
৩৮/১. অধ্যায়ঃ
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الْأَعْمَشِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تُقْتَلُ نَفْسٌ ظُلْمًا إِلَّا كَانَ عَلَى ابْنِ آدَمَ الْأَوَّلِ كِفْلٌ مِنْ دَمِهَا، وَذَلِكَ أَنَّهُ أَوَّلُ مَنْ سَنَّ الْقَتْلَ»
বর্ণনাকারী আবদুল্লাহ (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
নাবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেন, অন্যায়ভাবে যে কেউ কোন ব্যক্তিকে হত্যা করবে, হত্যার (পাপের) একাংশ আদম (আঃ)-এর প্রথম পুত্রের ওপর বর্তাবে। কেননা সেই সর্বপ্রথম হত্যার প্রচলন চালু করেছে।