হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে
৩/২৪. অধ্যায়ঃ
নিফাসওয়ালী স্ত্রীলোক ইহরামের সময় কি করবে?
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ قُدَامَةَ قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ فِي حَدِيثِ أَسْمَاءَ بِنْتِ عُمَيْسٍ حِينَ نُفِسَتْ بِذِي الْحُلَيْفَةِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِأَبِي بَكْرٍ: «مُرْهَا أَنْ تَغْتَسِلَ وَتُهِلَّ»
বর্ণনাকারী জাবির ইব্ন আবদুল্লাহ (রাঃ)
আসমা বিনতে উমাইস (রাঃ) যখন যুলহুলাইফা নামক স্থানে নিফাসওয়ালা হলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) আবু বকর (রাঃ)-কে বললেন, তাকে বলে দাও, সে যেন গোসল করে নেয় এবং ইহরাম বাঁধে।