মানত ও কসম

৩৫/৪১. অধ্যায়ঃ

মানতের কাফ্ফারাহ্

সুনানে নাসাঈ

أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، قَالَ: حَدَّثَنِي ابْنُ إِسْحَاقَ، عَنْ مُحَمَّدِ بْنِ الزُّبَيْرِ، عَنْ أَبِيهِ، عَنْ رَجُلٍ، مِنْ أَهْلِ الْبَصْرَةِ، قَالَ: صَحِبْتُ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " النَّذْرُ نَذْرَانِ: فَمَا كَانَ مِنْ نَذْرٍ فِي طَاعَةِ اللَّهِ فَذَلِكَ لِلَّهِ وَفِيهِ الْوَفَاءُ، وَمَا كَانَ مِنْ نَذْرٍ فِي مَعْصِيَةِ اللَّهِ فَذَلِكَ لِلشَّيْطَانِ وَلَا وَفَاءَ فِيهِ، وَيُكَفِّرُهُ مَا يُكَفِّرُ الْيَمِينَ "

বর্ণনাকারী ইমরান ইব্‌ন হুসায়ন (রাঃ)

আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, মানত দুই প্রকার। যে মানত আল্লাহর আনুগত্যের জন্য করা হয়, তা আল্লাহর জন্য; আর তা পূরণ করতে হবে।আর যে মানত আল্লাহর নাফরমানীর উদ্দেশে করা হয়, তা শয়তানের জন্য, আর তা পূরণ করতে হবে না। আর মানতের কাফ্‌ফারা যা, শপথের কাফ্‌ফারাও তাই।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18