মানত ও কসম
৩৫/১. অধ্যায়ঃ
সুনানে নাসাঈ
হাদিস নং ৩৭৬১
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ الرُّهَاوِيُّ، وَمُوسَى بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: " كَانَتْ يَمِينٌ يَحْلِفُ عَلَيْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا وَمُقَلِّبِ الْقُلُوبِ "
বর্ণনাকারী ইব্ন উমর (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) যা বলে শপথ করতেন, তা ছিল “না, অন্তরসমূহকে পরিবর্তনকারীর শপথ”।
৩৫/২. অধ্যায়ঃ
"অন্তরসমূহ পরিবর্তনকারী” এ শব্দ দ্বারা শপথ করা
সুনানে নাসাঈ
হাদিস নং ৩৭৬২
أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّلْتِ أَبُو يَعْلَى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، عَنْ عَبَّادِ بْنِ إِسْحَاقَ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ: " كَانَتْ يَمِينُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّتِي يَحْلِفُ بِهَا: لَا وَمُصَرِّفِ الْقُلُوبِ "
বর্ণনাকারী সালিম (রহঃ)
সালিম (রহঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেন। রসূলুল্লাহ (ﷺ) যা দিয়ে শপথ করতেন তা ছিল "না, যিনি অন্তরসমূহ পরিবর্তনকারী, তাঁর শপথ"।
৩৫/৩. অধ্যায়ঃ
আল্লাহর সম্মান দ্বারা শপথ করা
সুনানে নাসাঈ
হাদিস নং ৩৭৬৩
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَمْرٍو، قَالَ: حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " لَمَّا خَلَقَ اللَّهُ الْجَنَّةَ وَالنَّارَ أَرْسَلَ جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ إِلَى الْجَنَّةِ، فَقَالَ: انْظُرْ إِلَيْهَا وَإِلَى مَا أَعْدَدْتُ لِأَهْلِهَا فِيهَا. فَنَظَرَ إِلَيْهَا فَرَجَعَ، فَقَالَ: وَعِزَّتِكَ لَا يَسْمَعُ بِهَا أَحَدٌ إِلَّا دَخَلَهَا. فَأَمَرَ بِهَا فَحُفَّتْ بِالْمَكَارِهِ، فَقَالَ: اذْهَبْ إِلَيْهَا فَانْظُرْ إِلَيْهَا وَإِلَى مَا أَعْدَدْتُ لِأَهْلِهَا فِيهَا. فَنَظَرَ إِلَيْهَا، فَإِذَا هِيَ قَدْ حُفَّتْ بِالْمَكَارِهِ، فَقَالَ: وَعِزَّتِكَ لَقَدْ خَشِيتُ أَنْ لَا يَدْخُلَهَا أَحَدٌ. قَالَ: اذْهَبْ فَانْظُرْ إِلَى النَّارِ وَإِلَى مَا أَعْدَدْتُ لِأَهْلِهَا فِيهَا. فَنَظَرَ إِلَيْهَا فَإِذَا هِيَ يَرْكَبُ بَعْضُهَا بَعْضًا، فَرَجَعَ فَقَالَ: وَعِزَّتِكَ لَا يَدْخُلُهَا أَحَدٌ. فَأَمَرَ بِهَا فَحُفَّتْ بِالشَّهَوَاتِ، فَقَالَ: ارْجِعْ فَانْظُرْ إِلَيْهَا. فَنَظَرَ إِلَيْهَا فَإِذَا هِيَ قَدْ حُفَّتْ بِالشَّهَوَاتِ، فَرَجَعَ وَقَالَ: وَعِزَّتِكَ لَقَدْ خَشِيتُ أَنْ لَا يَنْجُوَ مِنْهَا أَحَدٌ إِلَّا دَخَلَهَا "
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)
রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণিত। যখন আল্লাহ তা'আলা জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেন, তখন তিনি জিবরীল (আঃ)-কে এই বলে জান্নাতের দিকে পাঠান যে, যাও জান্নাত ও তার অধিবাসীদের জন্য যা প্রস্তুত করেছি তা দেখে এসো। জিবরীল (আঃ) পরিদর্শন করে ফিরে এসে বললেন: (হে আমার রব!) আপনার ইযযতের কসম! যারাই এর কথা শুনবে তারা অবশ্যই তাতে প্রবেশ করতে চাইবে (কোনোভাবেই এর অধিকার ত্যাগ করবে না)।অতঃপর আল্লাহর নির্দেশে জান্নাতকে কষ্ট ও অপছন্দনীয় বস্তু দ্বারা ঘিরে দেয়া হল। তারপর বললেন, তুমি আবার যাও এবং দেখ, যা আমি জান্নাতের অধিবাসীদের জন্য প্রস্তুত করেছি। যখন তিনি জান্নাত দেখলেন তিনি লক্ষ্য করলেন জান্নাতকে কষ্ট ও অপছন্দনীয় বস্তু দ্বারা ঘিরে দেয়া হয়েছে। অতঃপর তিনি বললেন: আপনার ইযযতের কসম আমার ভয় হয় যে, তাতে কেউই প্রবেশ করতে পারবে না।অতঃপর তিনি (আল্লাহ আবার) বললেন: তুমি যাও এবং দেখ জাহান্নামে আমি তার অধিবাসীদের জন্য কি প্রস্তুত করেছি। যখন তিনি তাতে দৃষ্টি দিলেন, তিনি দেখলেন তার একাংশ আরেকাংশের উপর উঠে [আছড়িয়ে] পড়ছে। তিনি ফিরে এলেন এবং বললেন: (হে আমার রব!) আপনার ইযযতের কসম তাতে কেউই প্রবেশ করতে চাইবে না।অতঃপর তাঁর আদেশে তাকে প্রবৃত্তির কামনাবাসনা দ্বারা ঘিরে দেয়া হলো। তিনি বললেন, তুমি আবার যাও এবং দেখে এসো। যখন তিনি তাতে দৃষ্টি দিলেন, দেখলেন তাকে (জাহান্নামকে) প্রবৃত্তির কামনাবাসনা দিয়ে ঘিরে দেয়া হয়েছে। তিনি ফিরে এসে বললেন: আপনার ইযযতের কসম! তার থেকে কেউই রেহাই পাবে না; সবাই প্রবেশ করবে।
৩৫/৪. অধ্যায়ঃ
আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করার উপর কঠোর নিষেধাজ্ঞা
সুনানে নাসাঈ
হাদিস নং ৩৭৬৪
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، عَنْ إِسْمَاعِيلَ وَهُوَ ابْنُ جَعْفَرٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ كَانَ حَالِفًا فَلَا يَحْلِفْ إِلَّا بِاللَّهِ»، وَكَانَتْ قُرَيْشٌ تَحْلِفُ بِآبَائِهَا، فَقَالَ: «لَا تَحْلِفُوا بِآبَائِكُمْ»
বর্ণনাকারী ইব্ন উমর (রাঃ)
রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কেউ যদি শপথ করে, তবে সে যেন আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ না করে। কুরায়শ গোত্র তাদের বাপ-দাদার নামে শপথ করত। তিনি বললেন: তোমরা তোমাদের বাপ-দাদার নামে শপথ করো না।
সুনানে নাসাঈ
হাদিস নং ৩৭৬৫
أَخْبَرَنِي زِيَادُ بْنُ أَيُّوبَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنِي رَجُلٌ، مِنْ بَنِي غِفَارٍ فِي مَجْلِسِ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ يَعْنِي ابْنَ عُمَرَ، وَهُوَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ يَنْهَاكُمْ أَنْ تَحْلِفُوا بِآبَائِكُمْ»
বর্ণনাকারী ইব্ন উমর (রাঃ)
রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ তোমাদেরকে পিতাদের নামে শপথ করতে নিষেধ করেছেন।
৩৫/৫. অধ্যায়ঃ
বাপ-দাদার নামে শপথ করা
সুনানে নাসাঈ
হাদিস নং ৩৭৬৬
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَاللَّفْظُ لَهُ قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عُمَرَ مَرَّةً وَهُوَ يَقُولُ: وَأَبِي وَأَبِي، فَقَالَ: «إِنَّ اللَّهَ يَنْهَاكُمْ أَنْ تَحْلِفُوا بِآبَائِكُمْ» فَوَاللَّهِ مَا حَلَفْتُ بِهَا بَعْدُ ذَاكِرًا وَلَا آثِرًا "
বর্ণনাকারী সালিম (রহঃ)
সালিম (রহঃ) তার পিতা হতে বর্ণনা করেন, একবার নবী (ﷺ) উমর (রাঃ)-কে ‘আমার পিতার শপথ, আমার পিতার শপথ!’ বলে শপথ করতে শুনলেন। তখন তিনি (ﷺ) বললেন: আল্লাহ তোমাদেরকে নিষেধ করেছেন তোমাদের পিতাদের নামে শপথ করতে।উমর (রাঃ) বলেন: আল্লাহর শপথ! এরপর আমি আর কখনও আমার পিতার নামে শপথ করিনি—নিজের থেকেও না এবং অন্য কারো থেকে বর্ণনা করতে গিয়েও না।
সুনানে নাসাঈ
হাদিস নং ৩৭৬৭
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، وَسَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ وَاللَّفْظُ لَهُ قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ اللَّهَ يَنْهَاكُمْ أَنْ تَحْلِفُوا بِآبَائِكُمْ» قَالَ عُمَرُ: «فَوَاللَّهِ مَا حَلَفْتُ بِهَا بَعْدُ ذَاكِرًا وَلَا آثِرًا»
বর্ণনাকারী উমার (রাঃ)
নাবী (ﷺ) বলেছেন: আল্লাহ তা’আলা তোমাদেরকে তোমাদের বাপ-দাদার নামে শপথ করতে নিষেধ করেছেন। উমর (রাঃ) বলেন: আল্লাহর শপথ! এরপর থেকে আমি নিজের পক্ষ থেকে অথবা অন্যের ঘটনা বর্ণনা করতেও পিতার নামে কখনো শপথ করিনি।
সুনানে নাসাঈ
হাদিস নং ৩৭৬৮
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدٍ، قَالَ: أَنْبَأَنَا مُحَمَّدٌ وَهُوَ ابْنُ حَرْبٍ، عَنْ الزُّبَيْدِيِّ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ أَخْبَرَهُ، عَنْ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ اللَّهَ يَنْهَاكُمْ أَنْ تَحْلِفُوا بِآبَائِكُمْ» قَالَ عُمَرُ: «فَوَاللَّهِ مَا حَلَفْتُ بِهَا بَعْدُ ذَاكِرًا وَلَا آثِرًا»
বর্ণনাকারী উমার (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: নিশ্চয় আল্লাহ তোমাদের বাপ-দাদার নামে শপথ করতে নিষেধ করেছেন। উমর (রাঃ) বলেন: এরপর আমি আর কখনও এরূপ শপথ করিনি; নিজের থেকেও না এবং অন্যের থেকে বর্ণনা করতে গিয়েও না।
৩৫/৬. অধ্যায়ঃ
মা-দাদীর নামে শপথ করা
সুনানে নাসাঈ
হাদিস নং ৩৭৬৯
أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا عَوْفٌ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَحْلِفُوا بِآبَائِكُمْ وَلَا بِأُمَّهَاتِكُمْ وَلَا بِالْأَنْدَادِ، وَلَا تَحْلِفُوا إِلَّا بِاللَّهِ، وَلَا تَحْلِفُوا إِلَّا وَأَنْتُمْ صَادِقُونَ»
বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা তোমাদের পিতাদের, মাতাদের এবং মূর্তির নামে শপথ করো না। আল্লাহ ছাড়া কারো নামেই শপথ করবে না। আর তোমরা শপথ করো না, যদি না তোমরা সত্যবাদী হও।
৩৫/৭. অধ্যায়ঃ
ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের শপথ করা প্রসঙ্গে
সুনানে নাসাঈ
হাদিস নং ৩৭৭০
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ خَالِدٍ، ح وَأَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بَزِيعٍ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ ثَابِتِ بْنِ الضَّحَّاكِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنْ حَلَفَ بِمِلَّةٍ سِوَى الْإِسْلَامِ كَاذِبًا فَهُوَ كَمَا قَالَ - قَالَ قُتَيْبَةُ، فِي حَدِيثِهِ: مُتَعَمِّدًا، وَقَالَ يَزِيدُ: كَاذِبًا فَهُوَ كَمَا قَالَ -، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِشَيْءٍ عَذَّبَهُ اللَّهُ بِهِ فِي نَارِ جَهَنَّمَ "
বর্ণনাকারী সাবিত ইব্ন যাহ্হাক (রাঃ)
রসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্মের মিথ্যা শপথ করবে, সে তাই, যা সে বলেছে।কুতাইবা (রহঃ) তার হাদিসে ( مُتَعَمِّدًا) "ইচ্ছাকৃত" শব্দ উল্লেখ করেছেন, আর ইয়াযিদ (كَاذِبًا ) 'মিথ্যা' শব্দ বলেছেন। আর যে ব্যক্তি কোন কিছু দ্বারা আত্মহত্যা করবে, আল্লাহ তাআলা তাকে ঐ বস্তু দ্বারা জাহান্নামের আগুনে শাস্তি দিবেন।