হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে

৩/১৭. অধ্যায়ঃ

ঋতুমতী স্ত্রীদের সলাত আদায় থেকে অব্যাহতি প্রাপ্তি

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ قَالَ: أَخْبَرَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ مُعَاذَةَ الْعَدَوِيَّةِ قَالَتْ: سَأَلَتِ امْرَأَةٌ عَائِشَةَ أَتَقْضِي الْحَائِضُ الصَّلَاةَ؟ فَقَالَتْ: «أَحَرُورِيَّةٌ أَنْتِ؟ قَدْ كُنَّا نَحِيضُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَا نَقْضِي وَلَا نُؤْمَرُ بِقَضَاءٍ»

বর্ণনাকারী মু’আযা আদাবিয়্যাহ (রহঃ)

জনৈকা মহিলা আয়িশা (রাঃ)-কে জিজ্ঞেস করল, ঋতুমতী নারী কি সালাত আদায় করবে? তিনি বললেন, তুমি কি খারিজী মহিলা? আমরা তো রাসূলুল্লাহ (ﷺ)-এর উপস্থিতিতে ঋতুমতী হতাম আর তখন আমরা সালাত আদায় করতাম না এবং আমাদের তা কাযা করতেও বলা হত না।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18