মানত ও কসম

৩৫/৩৩. অধ্যায়ঃ

কোন মহিলার পায়ে হেঁটে মাথা না ঢেকে বায়তুল্লাহ যাওয়ার মানৎ করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَا: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ زَحْرٍ، وَقَالَ عَمْرٌو: إِنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ زَحْرٍ، أَخْبَرَهُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَالِكٍ، أَنَّ عُقْبَةَ بْنَ عَامِرٍ، أَخْبَرَهُ أَنَّهُ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أُخْتٍ لَهُ نَذَرَتْ أَنْ تَمْشِيَ حَافِيَةً غَيْرَ مُخْتَمِرَةٍ؟ فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مُرْهَا فَلْتَخْتَمِرْ، وَلْتَرْكَبْ، وَلْتَصُمْ ثَلَاثَةَ أَيَّامٍ»

বর্ণনাকারী উকবা ইব্‌ন আমির (রাঃ)

আমার বোন মানত করল যে, সে পায়ে হেঁটে খালি মাথায় বায়তুল্লাহ গমন করবে, আমি নবী (ﷺ)-কে এ বিষয়ে প্রশ্ন করলে নবী (ﷺ) বললেন: তোমার বোনকে বলে দাও সে যেন ওড়না মাথায় দেয় এবং বাহনে আরোহী হয়ে যায়, আর তিনদিন সাওম পালন করে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18