মানত ও কসম

৩৫/৩১. অধ্যায়ঃ

যে বস্তুতে মালিকানা নেই, তার মানৎ করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْمُغِيرَةِ، قَالَ: حَدَّثَنَا الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ ثَابِتِ بْنِ الضَّحَّاكِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ حَلَفَ بِمِلَّةٍ سِوَى مِلَّةِ الْإِسْلَامِ كَاذِبًا فَهُوَ كَمَا قَالَ، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِشَيْءٍ فِي الدُّنْيَا عُذِّبَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ، وَلَيْسَ عَلَى رَجُلٍ نَذْرٌ فِيمَا لَا يَمْلِكُ»

বর্ণনাকারী সাবিত ইব্‌ন যাহ্‌হাক (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের শপথ করবে অথচ সে এ বিষয়ে মিথ্যাবাদী, তখন সে তাই হয়ে যাবে, যা সে বলবে। আর যে ব্যক্তি পৃথিবীতে কোন বস্তু দ্বারা নিজেকে হত্যা করবে, তা দিয়েই তাকে কেয়ামতের দিন ‘আযাব দেয়া হবে। যার মালিক মানুষ নয়, তাতে তার মানত হয় না।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18