মানত ও কসম
৩৫/১৬. অধ্যায়ঃ
শপথ ভাঙ্গার পর কাফ্ফারাহ্ আদায় করা
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ الْحَسَنِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ، قَالَ: قَالَ - يَعْنِي - رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا حَلَفْتَ عَلَى يَمِينٍ فَرَأَيْتَ غَيْرَهَا خَيْرًا مِنْهَا فَأْتِ الَّذِي هُوَ خَيْرٌ مِنْهَا، وَكَفِّرْ عَنْ يَمِينِكَ»
বর্ণনাকারী আবদুর রহমান ইব্ন সামুরা (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যখন তুমি কোন শপথ করে অন্য বিষয়ে তা অপেক্ষা কল্যাণ দেখতে পাবে, তখন উত্তমটা করো এবং তোমার শপথের কাফ্ফারা দিয়ে দাও।