বিশেষ দান

৩১/১. অধ্যায়ঃ

বিশেষ দানের ব্যাপারে নু'মান ইবনু বাশীর (রাঃ)-এর হাদীসের বর্ণনায় মতানৈক্য

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنْ ابْنِ الْقَاسِمِ، عَنْ مَالِكٍ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، وَمُحَمَّدِ بْنِ النُّعْمَانِ، يُحَدِّثَانِهِ، عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرِ: أَنَّ أَبَاهُ أَتَى بِهِ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنِّي نَحَلْتُ ابْنِي غُلَامًا كَانَ لِي، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَكُلَّ وَلَدِكَ نَحَلْتَهُ؟»، قَالَ: لَا، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَارْجِعْهُ»

বর্ণনাকারী নু‘মান ইব্‌ন বশীর (রাঃ)

তাঁর পিতা তাঁকে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে নিয়ে এসে বললেন: আমি আমার এ ছেলেকে একটি গোলাম দান করেছি।রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তুমি কি তোমার সকল সন্তানকেই দান করেছ? তিনি (রাঃ) বললেন: না। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তাহলে তুমি তা ফিরিয়ে নাও।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18