ওয়াসিয়াত

৩০/১১. অধ্যায়ঃ

ইয়াতীমের মালের দায়িত্ব পালনকালে কি সুযোগ-সুবিধা গ্রহণ করবে

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا عِمْرَانُ بْنُ عُيَيْنَةَ، قَالَ: حَدَّثَنَا عَطَاءُ بْنُ السَّائِبِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ: فِي قَوْلِهِ: {إِنَّ الَّذِينَ يَأْكُلُونَ أَمْوَالَ الْيَتَامَى ظُلْمًا} [النساء: 10]، قَالَ: " كَانَ يَكُونُ فِي حَجْرِ الرَّجُلِ الْيَتِيمُ، فَيَعْزِلُ لَهُ طَعَامَهُ وَشَرَابَهُ وَآنِيَتَهُ، فَشَقَّ ذَلِكَ عَلَى الْمُسْلِمِينَ، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ {وَإِنْ تُخَالِطُوهُمْ فَإِخْوَانُكُمْ} [البقرة: 220] فِي الدِّينِ فَأَحَلَّ لَهُمْ خُلْطَتَهُمْ "

বর্ণনাকারী ইব্‌ন আব্বাস (রাঃ)

এ আয়াত "যারা ইয়াতীমের সম্পদ অনৈতিকভাবে ভোগ করে"- (সূরা আন নিসা ৪ : ১০) সম্পর্কে তিনি বলেন: যার তত্ত্বাবধানে ইয়াতীম ছিল, এই আয়াত নাযিলের পর সে ইয়াতীমের খাওয়া-দাওয়া এবং তার হাঁড়ি-পাতিল সব আলাদা করে দেয়। এটা মুসলিমদের জন্য খুবই কষ্টকর হয়ে পড়ে। তখন আল্লাহ তা'আলা নাযিল করেন : "যদি তাদের সাথে মেলাও" (সূরা আল বাকারা ২: ২২০) তবে তারা তোমাদের (দ্বীনি) ভাই। ইয়াতীমের সম্পদ তাদের সম্পদের সাথে মেলানো বৈধ করলেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18