ওয়াসিয়াত

৩০/৭. অধ্যায়ঃ

কারো হঠাৎ মৃত্যু হলে মৃত ব্যক্তির পক্ষ হতে তার পরিবারের সদাক্বাহ্ করা কি মুস্তাহাব?

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، قَالَ: حَدَّثَنَا ابْنُ الْقَاسِمِ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ: أَنَّ رَجُلًا قَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أُمِّي افْتُلِتَتْ نَفْسُهَا، وَإِنَّهَا لَوْ تَكَلَّمَتْ تَصَدَّقَتْ، أَفَأَتَصَدَّقُ عَنْهَا؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَعَمْ، فَتَصَدَّقَ عَنْهَا»

বর্ণনাকারী আয়েশা (রাঃ)

এক ব্যক্তি রসূলুল্লাহ (ﷺ)-কে বললেন: আমার আম্মা হঠাৎ মারা গেছেন, যদি তিনি কথা বলার সময় পেতেন, তবে (সম্ভবত) দান-খয়রাত করার কথা বলতেন। আমি কি তার পক্ষে হতে দান করবো? তিনি (ﷺ) বললেন: হ্যাঁ। তুমি তার পক্ষ হতে দান কর।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18