ওয়াসিয়াত

৩০/৫. অধ্যায়ঃ

ওয়ারিসদের জন্য ওয়াসিয়্যাত করা অবৈধ

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، أَنَّ ابْنَ غُنْمٍ، ذَكَرَ أَنَّ ابْنَ خَارِجَةَ، ذَكَرَ لَهُ: أَنَّهُ شَهِدَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ النَّاسَ عَلَى رَاحِلَتِهِ، وَإِنَّهَا لَتَقْصَعُ بِجَرَّتِهَا، وَإِنَّ لُعَابَهَا لَيَسِيلُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي خُطْبَتِهِ: «إِنَّ اللَّهَ قَدْ قَسَّمَ لِكُلِّ إِنْسَانٍ قِسْمَهُ مِنَ الْمِيرَاثِ، فَلَا تَجُوزُ لِوَارِثٍ وَصِيَّةٌ»

বর্ণনাকারী আমর ইৱ্‌ন খারিজা (রাঃ)

তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে নিজের সওয়ারির উপর থেকে লোকদের উদ্দেশে খুতবা দেয়ার সময় উপস্থিত ছিলেন। তখন ঐ পশুটি জাবর কাটছিল এবং তার মুখ থেকে লালা বেয়ে পড়ছিল। রাসূলুল্লাহ (ﷺ) খুতবায় বললেন: আল্লাহ تعالى প্রত্যেক লোকের মীরাসের অংশ বণ্টন করে দিয়েছেন। কাজেই ওয়ারিসের জন্য ওসিয়ত করা জায়েয নয়।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18