হায়েজ ও ইস্তিহাজা প্রসঙ্গে

৩/৬. অধ্যায়ঃ

হায়য ও ইস্তিহাযার রক্তের পার্থক্য

সুনানে নাসাঈ

وَأَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ مِنْ حِفْظِهِ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ فَاطِمَةَ بِنْتَ أَبِي حُبَيْشٍ كَانَتْ تُسْتَحَاضُ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ دَمَ الْحَيْضِ دَمٌ أَسْوَدُ يُعْرَفُ فَإِذَا كَانَ ذَلِكَ فَأَمْسِكِي عَنِ الصَّلَاةِ، فَإِذَا كَانَ الْآخَرُ فَتَوَضَّئِي وَصَلِّي» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: قَدْ رَوَى هَذَا الْحَدِيثَ غَيْرُ وَاحِدٍ، وَلَمْ يَذْكُرْ أَحَدٌ مِنْهُمْ مَا ذَكَرَ ابْنُ أَبِي عَدِيٍّ وَاللَّهُ تَعَالَى أَعْلَمُ---[حكم الألباني] حسن صحيح

বর্ণনাকারী আয়েশা (রাঃ)

ফাতিমা বিনতে আবু হুবায়শ (রাঃ) ইস্তিহাযাগ্রস্ত ছিলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বললেন, "হায়যের রক্ত কালো বর্ণের যা সহজেই চেনা যায়।এমতাবস্থায় তুমি সালাত আদায় থেকে বিরত থাকবে, আর যখন অন্য রক্ত হয় তখন ওজু করবে এবং সালাত আদায় করবে।" আবু আবদুর রহমান (ইমাম নাসাঈ) বলেন, এ হাদিসটি একাধিক ব্যক্তি বর্ণনা করেছেন।তবে ইবনু আদি যা উল্লেখ করেছেন- 'ইস্তিহাযাগ্রস্ত মহিলা ওজু করে সালাত আদায় করবে' তা অন্য কেউ উল্লেখ করেননি।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18