ওয়াসিয়াত

৩০/১. অধ্যায়ঃ

ওয়াসিয়্যাতে দেরী করা মাকরূহ

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ مُطَرِّفٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: {أَلْهَاكُمْ التَّكَاثُرُ حَتَّى زُرْتُمِ الْمَقَابِرَ} [التكاثر: 2]، قَالَ: " يَقُولُ ابْنُ آدَمَ: مَالِي مَالِي، وَإِنَّمَا مَالُكَ مَا أَكَلْتَ فَأَفْنَيْتَ، أَوْ لَبِسْتَ فَأَبْلَيْتَ، أَوْ تَصَدَّقْتَ فَأَمْضَيْتَ "

বর্ণনাকারী মুতাররিফ (রহঃ)

মুত্বারিফ (রহঃ) তার পিতার সূত্রে নবী (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেছেন: "প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহাচ্ছন্ন করে রাখে, যতক্ষণ না তোমরা কবরে প্রবেশ কর"- (সূরা আত-তাকাসুর ১০২ : ২)।পরে তিনি (ﷺ) বললেন: আদম সন্তান বলে, আমার মাল, আমার মাল। তোমার মাল তো তাই, যা তুমি খেয়ে শেষ করেছ কিংবা যা পরে পুরাতন করে ফেলেছ অথবা যা তুমি দান করেছ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18