নিকাহ

২৬/৬৭. অধ্যায়ঃ

দানা পরিমাণ স্বর্ণের বিনিময়ে বিবাহ

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ وَاللَّفْظُ لِمُحَمَّدٍ، عَنْ ابْنِ الْقَاسِمِ، عَنْ مَالِكٍ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبِهِ أَثَرُ الصُّفْرَةِ، فَسَأَلَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرَهُ، أَنَّهُ تَزَوَّجَ امْرَأَةً مِنَ الْأَنْصَارِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَمْ سُقْتَ إِلَيْهَا؟» قَالَ: زِنَةَ نَوَاةٍ مِنْ ذَهَبٍ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ»

বর্ণনাকারী মালিক (রা:)

আবদুর রহমান ইবন আওফ (রাঃ) নাবী (ﷺ)-এর কাছে এলেন, তখন তাঁর শরীরে সুফরার (এক প্রকার হালকা সুগন্ধিযুক্ত হলুদ রং) চিহ্ন অবশিষ্ট ছিল। রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে [এ ব্যাপারে] প্রশ্ন করলে তিনি জানালেন যে, তিনি এক আনসারী নারীকে বিবাহ করেছেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তাকে কত মহর দিয়েছ? তিনি বললেন: [খেজুরের] এক দানা পরিমাণ স্বর্ণ। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: একটা ছাগল দিয়ে হলেও ওয়ালিমা কর।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18