নিকাহ

২৬/৫৩. অধ্যায়ঃ

বয়স্ককে দুধ পান করানো সম্পর্কে

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ، قَالَ: أَخْبَرَنِي أَبِي، عَنْ جَدِّي، قَالَ: حَدَّثَنِي عُقَيْلٌ، عَنْ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي أَبُو عُبَيْدَةَ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ زَمْعَةَ، أَنَّ أُمَّهُ زَيْنَبَ بِنْتَ أَبِي سَلَمَةَ، أَخْبَرَتْهُ، أَنَّ أُمَّهَا أُمَّ سَلَمَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَتْ تَقُولُ: " أَبَى سَائِرُ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُدْخَلَ عَلَيْهِنَّ بِتِلْكَ الرَّضَاعَةِ، وَقُلْنَ لِعَائِشَةَ: وَاللَّهِ مَا نُرَى هَذِهِ إِلَّا رُخْصَةً رَخَّصَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاصَّةً لِسَالِمٍ، فَلَا يَدْخُلْ عَلَيْنَا أَحَدٌ بِهَذِهِ الرَّضَاعَةِ وَلَا يَرَانَا "

বর্ণনাকারী আবূ উবায়দা ইব্ন আবদুল্লাহ্ ইব্ন যাম’আ

আবু উবাইদা ইবন আবদুল্লাহ ইবন যামআ অবহিত করেছেন, তাঁর মাতা যায়নব বিনত আবু সালামা (রাঃ) তাঁকে জানিয়েছেন, তাঁর মাতা নবী (ﷺ)-এর স্ত্রী উম্মু সালামা বলতেন, নবী (ﷺ)-এর সকল স্ত্রীই এ দুধ সম্পর্কে তাঁদের নিকট প্রবেশকে পছন্দ করতেন না।তাঁরা আয়িশা (রাঃ)-কে বলতেন: আল্লাহর কসম! আমরা মনে করি, এটা রাসূলুল্লাহ (ﷺ)-এর বিশেষ অনুমতি ছিল, যা ছিল শুধু সালিমের জন্য প্রযোজ্য। কেউ এ দুধ সম্পর্কের কারণে আমাদের নিকট আসতে পারবে না এবং আমাদের সাথে দেখাও করতে পারবে না।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18