নিকাহ
২৬/৫৩. অধ্যায়ঃ
বয়স্ককে দুধ পান করানো সম্পর্কে
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يَحْيَى أَبُو الْوَزِيرِ، قَالَ: سَمِعْتُ ابْنَ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي سُلَيْمَانُ، عَنْ يَحْيَى، وَرَبِيعَةُ، عَنْ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «أَمَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ امْرَأَةَ أَبِي حُذَيْفَةَ أَنْ تُرْضِعَ سَالِمًا مَوْلَى أَبِي حُذَيْفَةَ، حَتَّى تَذْهَبَ غَيْرَةُ أَبِي حُذَيْفَةَ»، فَأَرْضَعَتْهُ وَهُوَ رَجُلٌ قَالَ رَبِيعَةُ: «فَكَانَتْ رُخْصَةً لِسَالِمٍ»
বর্ণনাকারী আয়েশা (রাঃ)
নবী (ﷺ) আবু হুযাইফার আজাদকৃত দাস সালিমকে দুধ পান করানোর জন্য আবু হুযাইফার স্ত্রীকে আদেশ করেছেন যাতে আবু হুযাইফার অস্বস্তি দূর হয়ে যায়। অতএব, তিনি তাকে দুধ পান করালেন, অথচ তখন সে ছিল একজন বয়স্ক পুরুষ। রবীআ বলেন: এটা ছিল সালিমের জন্য বিশেষ অনুমতি।