নিকাহ

২৬/৫২. অধ্যায়ঃ

পুরুষ দুধের মূল উৎস সম্পর্ক স্থাপিত হয়

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ بْنِ عَبْدِ الْوَارِثِ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ أَيُّوبَ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ: أَنَّ أَخَا أَبِي الْقُعَيْسِ اسْتَأْذَنَ عَلَى عَائِشَةَ بَعْدَ آيَةِ الْحِجَابِ فَأَبَتْ أَنْ تَأْذَنَ لَهُ، فَذُكِرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «ائْذَنِي لَهُ فَإِنَّهُ عَمُّكِ» فَقُلْتُ: إِنَّمَا أَرْضَعَتْنِي الْمَرْأَةُ وَلَمْ يُرْضِعْنِي الرَّجُلُ، فَقَالَ: «إِنَّهُ عَمُّكِ، فَلْيَلِجْ عَلَيْكِ»

বর্ণনাকারী আয়েশা (রাঃ)

আবু কু'আইস (রাঃ)-এর ভাই অনুমতি চাইলে তাকে তিনি অনুমতি দিতে অস্বীকার করেন। এরপর নবী (ﷺ)-এর নিকট এ বিষয়ে উল্লেখ করলে তিনি বলেন, তুমি তাকে অনুমতি দাও। কেননা সে তোমার চাচা। আমি বললাম: আমাকে তো মহিলা দুধ পান করিয়েছে, পুরুষ তো দুধ পান করায়নি। তিনি বললেন: সে তোমার চাচা, অতএব সে তোমার নিকট প্রবেশ করতে পারবে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18