নিকাহ

২৬/৫২. অধ্যায়ঃ

পুরুষ দুধের মূল উৎস সম্পর্ক স্থাপিত হয়

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا مَعْنٌ، قَالَ: حَدَّثَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَمْرَةَ، أَنَّ عَائِشَةَ، أَخْبَرَتْهَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ عِنْدَهَا، وَأَنَّهَا سَمِعَتْ رَجُلًا يَسْتَأْذِنُ فِي بَيْتِ حَفْصَةَ، قَالَتْ عَائِشَةُ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، هَذَا رَجُلٌ يَسْتَأْذِنُ فِي بَيْتِكَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُرَاهُ فُلَانًا لِعَمِّ حَفْصَةَ مِنَ الرَّضَاعَةِ» قَالَتْ عَائِشَةُ: فَقُلْتُ: لَوْ كَانَ فُلَانٌ حَيًّا - لِعَمِّهَا مِنَ الرَّضَاعَةِ - دَخَلَ عَلَيَّ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الرَّضَاعَةَ تُحَرِّمُ مَا يُحَرَّمُ مِنَ الْوِلَادَةِ»

বর্ণনাকারী আয়েশা (রাঃ)

আয়িশা (রাঃ) তাঁকে জানিয়েছেন, তাঁর নিকট রাসূলুল্লাহ (ﷺ) ছিলেন। এ সময় তিনি শুনতে পেলেন, এক ব্যক্তি হাফসার (রাঃ) ঘরে প্রবেশ করার অনুমতি চাচ্ছে। আয়িশা (রাঃ) বলেন, আমি বললাম: হে আল্লাহর রাসূল (ﷺ)! এ ব্যক্তি আপনার (স্ত্রীর) ঘরে প্রবেশ করার অনুমতি চাচ্ছে। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: যদি অমুক ব্যক্তি হয় তবে সে হাফসার দুধ সম্পর্কে চাচা।আয়িশা (রাঃ) বললেন, আমি বললাম: যদি অমুক ব্যক্তি জীবিত থাকতো, (অর্থাৎ) তার দুধ সম্পর্কে চাচা, তাহলে আমার কাছে আসতো? রাসূলুল্লাহ (ﷺ) বললেন : জন্মগত সম্পর্ক যা হারাম করে, দুধপানের সম্পর্কেও তাকে হারাম করে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18