পানির বিবরন

২/২. অধ্যায়ঃ

পানির পরিমাণ নির্ণয় করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ الْمَرْوَزِيُّ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنِ الْوَلِيدِ بْنِ كَثِيرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جَعْفَرِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمَاءِ وَمَا يَنُوبُهُ مِنَ الدَّوَابِّ وَالسِّبَاعِ؟ فَقَالَ: «إِذَا كَانَ الْمَاءُ قُلَّتَيْنِ لَمْ يَحْمِلِ الْخَبَثَ»

বর্ণনাকারী আবদুল্লাহ ইব্‌ন উমর (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ)-কে পানি সম্পর্কে প্রশ্ন করা হলো আর যে পানিতে কোন কোন সময় চতুস্পদ জন্তু ও হিংস্র পশু নামে, সে সম্পর্কেও। তিনি বললেন, যখন পানি দুই "কুল্লা" পরিমাণ হয় তখন তা অপবিত্র হয় না।

[১] ‘কুল্লা’ বড় ধরনের মাটির কলসীকে বলা হয়। যাতে পাঁচশত রতল পানি ধরে। এক রতলের পরিমাণ অর্ধ সের বা অর্ধ লিটারের একটু বেশি। হাদীসে উল্লেখিত কুল্লাতায়ন -এর উদ্দেশ্য, পানি প্রচুর হলে তা নাপাক হয় না।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18