নিকাহ

২৬/৪০. অধ্যায়ঃ

খুত্ববায় যা বলা মাকরূহ

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الْعَزِيزِ، عَنْ تَمِيمِ بْنِ طَرَفَةَ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ: تَشَهَّدَ رَجُلَانِ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ أَحَدُهُمَا: مَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ رَشِدَ، وَمَنْ يَعْصِهِمَا فَقَدْ غَوَى؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «بِئْسَ الْخَطِيبُ أَنْتَ»

বর্ণনাকারী আদী ইবন হাতিম (রাঃ)

দুজন ব্যক্তি নাবী (ﷺ)-এর নিকট ‘তাশাহ্হুদ’ পাঠ করলেন, তাদের একজন বললেনঃمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ رَشِدَ، وَمَنْ يَعْصِهِمَا فَقَدْ غَوَى[যে আল্লাহ এবং তাঁর রাসূলের আনুগত্য করল সেই সঠিক পথপ্রাপ্ত, আর যে তাদের অবাধ্যচরণ করল সে পথভ্রষ্ট।]রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি কত মন্দ খুত্ববাহ প্রদানকারী।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18