নিকাহ

২৬/৩. অধ্যায়ঃ

বিবাহ করতে উৎসাহিত করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الْأَعْمَشِ، عَنْ عُمَارَةَ بْنِ عُمَيْرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا مَعْشَرَ الشَّبَابِ، مَنِ اسْتَطَاعَ مِنْكُمُ الْبَاءَةَ فَلْيَنْكِحْ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ، وَأَحْصَنُ لِلْفَرْجِ، وَمَنْ لَا، فَلْيَصُمْ، فَإِنَّ الصَّوْمَ لَهُ وِجَاءٌ»

বর্ণনাকারী আবদুল্লাহ্‌ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) আমাদের বলেছেন: হে যুবকেরা! তোমাদের মধ্যে যে বিবাহ করতে সমর্থ, সে যেন বিবাহ করে। কেননা তা দৃষ্টি সংযতকারী এবং লজ্জাস্থানের কামনা-বাসনার হিফাজতকারী। আর যে অসমর্থ, সে যেন সিয়াম পালন করে, সিয়াম তার কামনা-বাসনার নিয়ন্ত্রণ করে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18