নিকাহ

২৬/১. অধ্যায়ঃ

রসূলুল্লাহ (সাঃ)-এর বিবাহ সম্পর্কীয় এবং তাঁর স্ত্রীগণ। মহান ও মহীয়ান আল্লাহ তাঁর নাবী (সাঃ)-এর জন্য যা হালাল করেছেন কিন্তু তাঁর সৃষ্টির জন্য হারাম করেছেন তাঁর [রসূলুল্লাহ (সাঃ)-এর] অত্যধিক সম্মান ও ফাযীলাত প্রকাশের উদ্দেশে

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْمُقْرِئُ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: أَنَا فِي الْقَوْمِ إِذْ قَالَتِ امْرَأَةٌ: إِنِّي قَدْ وَهَبْتُ نَفْسِي لَكَ يَا رَسُولَ اللَّهِ، فَرَأْ فِيَّ رَأْيَكَ، فَقَامَ رَجُلٌ فَقَالَ: زَوِّجْنِيهَا، فَقَالَ: «اذْهَبْ، فَاطْلُبْ وَلَوْ خَاتَمًا مِنْ حَدِيدٍ»، فَذَهَبَ فَلَمْ يَجِدْ شَيْئًا وَلَا خَاتَمًا مِنْ حَدِيدٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ: «أَمَعَكَ مِنْ سُوَرِ الْقُرْآنِ شَيْءٌ؟» قَالَ: نَعَمْ، قَالَ: «فَزَوَّجَهُ بِمَا مَعَهُ مِنْ سُوَرِ الْقُرْآنِ»

বর্ণনাকারী সাহ্‌ল ইব্‌ন সা’দ (রাঃ)

আমি সাহাবীদের মধ্যে উপস্থিত ছিলাম। এ সময় একজন মহিলা বলে উঠলো: হে আল্লাহর রসূল (ﷺ)! আমি আমাকে আপনার নিকট হেবা করলাম, এখন আমার বিষয়ে আপনার অভিমত ব্যক্ত করুন। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বলল: একে আমার সাথে বিবাহ দিন। তিনি (ﷺ) বললেন: যাও, একটি লোহার আংটি হলেও (নিয়ে এসো)। সে ব্যক্তি গেল, কিন্তু কিছুই পেল না। এমনকি একটি লোহার আংটিও না।তখন রসূলুল্লাহ (ﷺ) বললেন: তোমার কি কুরআনের সূরা থেকে কিছু মুখস্থ আছে? সে বলল: হ্যাঁ। বর্ণনাকারী বলেন, তখন কুরআনের যে সব সূরা তার মুখস্থ ছিল, সে সবের বিনিময়ে তাঁর কাছে বিবাহ দেন।

হাদিস নং
৩২০০
অধ্যায়
নিকাহ
অধ্যায়
রসূলুল্লাহ (সাঃ)-এর বিবাহ সম্পর্কীয় এবং তাঁর স্ত্রীগণ। মহান ও মহীয়ান আল্লাহ তাঁর নাবী (সাঃ)-এর জন্য যা হালাল করেছেন কিন্তু তাঁর সৃষ্টির জন্য হারাম করেছেন তাঁর [রসূলুল্লাহ (সাঃ)-এর] অত্যধিক সম্মান ও ফাযীলাত প্রকাশের উদ্দেশে
সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18