জিহাদ

২৫/৪৫. অধ্যায়ঃ

আল্লাহ তা'আলার রাস্তায় ব্যয় করার ফাযীলাত

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، قَالَ: حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ الْأَوْزَاعِيِّ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا أَبُو سَلمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنْ أَنْفَقَ زَوْجَيْنِ فِي سَبِيلِ اللَّهِ دَعَتْهُ خَزَنَةُ الْجَنَّةِ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ: يَا فُلَانُ، هَلُمَّ فَادْخُلْ " فَقَالَ أَبُو بَكْرٍ: يَا رَسُولَ اللَّهِ، ذَاكَ الَّذِي لَا تَوَى عَلَيْهِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي لَأَرْجُو أَنْ تَكُونَ مِنْهُمْ»

বর্ণনাকারী আবু হুরায়রা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এক জোড়া বস্তু দান করবে, তাকে জান্নাতের দ্বাররক্ষী জান্নাতের দরজাসমূহ হতে আহ্বান করে বলবে: হে অমুক! এদিকে এসো এবং [জান্নাতে] প্রবেশ কর।আবু বকর (রাঃ) বললেন : হে আল্লাহর রাসূল! ঐ ব্যক্তির তো আর কোনো সমস্যা নেই। রাসূলুল্লাহ (ﷺ) বললেন : আমি একান্তভাবে কামনা করি, তুমি তাদের অন্তর্ভুক্ত হবে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18