জিহাদ

২৫/২৩. অধ্যায়ঃ

যে ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধ করে এবং সে উটের রশি ছাড়া আর কিছু পাওয়ার আশা না করে

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ جَبَلَةَ بْنِ عَطِيَّةَ، عَنْ يَحْيَى بْنِ الْوَلِيدِ بْنِ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، عَنْ جَدِّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَزَا فِي سَبِيلِ اللَّهِ وَلَمْ يَنْوِ إِلَّا عِقَالًا فَلَهُ مَا نَوَى»

বর্ণনাকারী ইয়াহইয়া ইব্‌ন ওয়ালীদ ইব্‌ন উবাদা ইবন্‌ সামিত (রাঃ) তাঁর দাদা থেকে বর্ণনা করেন

ইয়াহিয়া ইবন ওয়ালিদ ইবন উবাদা ইবনুস সামিত (রাঃ) তাঁর দাদা হতে বর্ণনা করেন। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধ করল এবং [বাহনের] রশি (গনীমাতের কিয়দংশ) ছাড়া আর কিছুর আশা করল না, সে যা আশা করল, তাই তার প্রাপ্য হবে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18