জিহাদ

২৫/৭. অধ্যায়ঃ

আল্লাহর পথে জান-মাল দিয়ে জিহাদকারীর মর্যাদা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ، قَالَ: حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ الزُّبَيْدِيِّ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَجُلًا أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ النَّاسِ أَفْضَلُ؟ قَالَ: «مَنْ جَاهَدَ بِنَفْسِهِ وَمَالِهِ فِي سَبِيلِ اللَّهِ»، قَالَ: ثُمَّ مَنْ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «ثُمَّ مُؤْمِنٌ فِي شِعْبٍ مِنَ الشِّعَابِ يَتَّقِي اللَّهَ، وَيَدَعُ النَّاسَ مِنْ شَرِّهِ»

বর্ণনাকারী আবূ সাঈদ খুদরী (রাঃ)

এক লোক রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বললেন: হে আল্লাহর রাসূল! কোন ব্যক্তি উত্তম? তিনি (ﷺ) বললেন: যে নিজের জান ও মাল দিয়ে লড়াই করে। ঐ লোকটি বলল: হে আল্লাহর রাসূল (ﷺ)! এরপর কে? তিনি (ﷺ) বলেন: ঐ মুমিন ব্যক্তি যে পর্বতের উপত্যকাসমূহের কোনো একটিতে বসবাস করে ও আল্লাহকে ভয় করে এবং নিজের ক্ষতি থেকে লোকেদের রক্ষা করে।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18