জিহাদ
২৫/৪. অধ্যায়ঃ
যারা ঘরে বসে থাকে তাদের ওপর [জিহাদে] মুজাহিদের ফযীলাত
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بَزِيعٍ، قَالَ: حَدَّثَنَا بِشْرٌ يَعْنِي ابْنَ الْمُفَضَّلِ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَقَ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: رَأَيْتُ مَرْوَانَ بْنَ الْحَكَمِ - جَالِسًا فَجِئْتُ حَتَّى جَلَسْتُ إِلَيْهِ -، فَحَدَّثَنَا أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ، حَدَّثَهُ " أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُنْزِلَ عَلَيْهِ {لَا يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ} [النساء: 95] {وَالْمُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ} [النساء: 95]، فَجَاءَ ابْنُ أُمِّ مَكْتُومٍ وَهُوَ يُمِلُّهَا عَلَيَّ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، لَوْ أَسْتَطِيعُ الْجِهَادَ لَجَاهَدْتُ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ، وَفَخِذُهُ عَلَى فَخِذِي، فَثَقُلَتْ عَلَيَّ حَتَّى ظَنَنْتُ أَنْ سَتُرَضُّ فَخِذِي، ثُمَّ سُرِّيَ عَنْهُ، {غَيْرُ أُولِي الضَّرَرِ} [النساء: 95] " قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَقَ هَذَا لَيْسَ بِهِ بَأْسٌ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ إِسْحَقَ يَرْوِي عَنْهُ عَلِيُّ بْنُ مُسْهِرٍ، وَأَبُو مُعَاوِيَةَ، وَعَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، عَنِ النُّعْمَانِ بْنِ سَعْدٍ لَيْسَ بِثِقَةٍ»
বর্ণনাকারী সাহল ইব্নু সা‘দ (রঃ) বলেন
আমি মারওয়ান ইবনুল হাকাম (রাঃ)-কে বসে থাকতে দেখলাম। আমিও তার নিকট গিয়ে বসলাম। যায়দ ইবন সাবিত (রাঃ) বর্ণনা করেন, যখন রাসূলুল্লাহ (ﷺ)-এর উপর নাযিল হলেন :لَا يَسْتَوِي الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ“মু’মিনদের মধ্যে যারা ঘরে বসে থাকে ..... এবং যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, তারা সমান নয়”- (সূরা আন নিসা ৪ : ৯৫)।ইতোমধ্যে ইবন উম্মু মাকতুম (রাঃ) এলেন। তিনি (ﷺ) তা লিখে নেয়ার উদ্দেশ্যে আমাকে পড়ে শুনালেন। তিনি বললেন : হে আল্লাহর রাসূল (ﷺ)! যদি আমার জিহাদ করার সামর্থ্য থাকতো, তাহলে আমিও জিহাদ করতাম। তখন আল্লাহ তা’আলা নাযিল করলেন :غَيْرُ أُولِي الضَّرَرِ“...অপারগ ব্যক্তি ব্যতীত...” - (সূরা আন নিসা ৪ : ৯৫)। এ সময় তাঁর উরু আমার উরুর উপর ছিল। তা আমার ওপর এমন ভারী লাগছিল যে, আমি ধারণা করলাম আমার উরু ভেঙ্গে যাবে। এরপর তাঁর এ অবস্থা কেটে গেল।আবদুর রহমান (রহঃ) বলেন, এই আবদুর রহমান ইবন ইসহাকের বর্ণনার ব্যাপারে কোন আপত্তি নেই। আবদুর রহমান ইবন ইসহাক হতে আলী ইবন মুসহির ও আবু মু’আবিয়া হাদিস বর্ণনা করেছেন। আর আবদুল ওয়াহিদ ইবন যিয়াদ (রহঃ) যে নু’মান ইবন সা’দ (রহঃ) হতে বর্ণনা করেন, তিনি নির্ভরযোগ্য নন।