হজ্জের নিয়ম পদ্ধতি

২৪/২২৬. অধ্যায়ঃ

যে স্থান থেকে জামরাতুল 'আক্বাবায় কঙ্কর নিক্ষপ করতে হয়

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ أَبِي مُحَيَّاةَ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ يَعْنِي ابْنَ يَزِيدَ، قَالَ: قِيلَ لِعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ: إِنَّ نَاسًا يَرْمُونَ الْجَمْرَةَ مِنْ فَوْقِ الْعَقَبَةِ، قَالَ: «فَرَمَى عَبْدُ اللَّهِ مِنْ بَطْنِ الْوَادِي» ثُمَّ قَالَ: «مِنْ هَا هُنَا، وَالَّذِي لَا إِلَهَ غَيْرُهُ رَمَى الَّذِي أُنْزِلَتْ عَلَيْهِ سُورَةُ الْبَقَرَةِ»

বর্ণনাকারী আবদুর রহমান অর্থাৎ ইবন ইয়াযীদ (রহঃ)

আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ)-কে বলা হলো, লোকেরা আকাবার উপর হতে জামরায় কঙ্কর নিক্ষেপ করে থাকে।রাবী বলেন: এরপর আবদুল্লাহ (রাঃ) বাতনুল ওয়াদী হতে কঙ্কর মেরে বলেন, যিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই তাঁর কসম করে বলছি। যাঁর ওপর সূরা আল বাকারা নাজিল হয়েছে, তিনি (ﷺ) এখান থেকে কঙ্কর নিক্ষেপ করেছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18