হজ্জের নিয়ম পদ্ধতি

২৪/২১৪. অধ্যায়ঃ

দুর্বলদের জন্য কুরবানীর দিন ফাজরের সলাত মিনায় আদায় করার অনুমতি

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ آدَمَ بْنِ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ أُمِّ الْمُؤْمِنِينَ عَائِشَةَ، قَالَتْ: «وَدِدْتُ أَنِّي اسْتَأْذَنْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا اسْتَأْذَنَتْهُ سَوْدَةُ، فَصَلَّيْتُ الْفَجْرَ بِمِنًى قَبْلَ أَنْ يَأْتِيَ النَّاسُ، وَكَانَتْ سَوْدَةُ امْرَأَةً ثَقِيلَةً ثَبِطَةً، فَاسْتَأْذَنَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَذِنَ لَهَا، فَصَلَّتِ الْفَجْرَ بِمِنًى، وَرَمَتْ قَبْلَ أَنْ يَأْتِيَ النَّاسُ»

বর্ণনাকারী উম্মুল মু’মিনীন আয়েশা (রাঃ)

আমার ইচ্ছা হল, সাওদা (রাঃ) যেভাবে রাসূলুল্লাহ (ﷺ)-এর থেকে অনুমতি চেয়ে নিয়েছিলেন, আমিও যদি সেভাবে তাঁর কাছ থেকে অনুমতি চেয়ে নিতাম। ফজরের সালাত মিনায় লোকের আসার পূর্বে আদায় করতাম! সাওদা (রাঃ) ছিলেন মোটা মানুষ এবং ধীরগতিসম্পন্ন। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে অনুমতি চাইলে অনুমতি দেয়া হয়। তিনি ফজরের সালাত মিনায় আদায় করেন এবং লোকের সমাগত বৃদ্ধির পূর্বেই কঙ্কর মারেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18