হজ্জের নিয়ম পদ্ধতি

২৪/২১১. অধ্যায়ঃ

যে ব্যক্তি মুযদালিফায় ফজরের সালাত ইমামের সঙ্গে আদায় করতে পারেনি

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ، قَالَ: حَدَّثَنَا أُمَيَّةُ، عَنْ شُعْبَةَ، عَنْ سَيَّارٍ، عَنْ الشَّعْبِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ مُضَرِّسٍ، قَالَ: أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِجَمْعٍ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي أَقْبَلْتُ مِنْ جَبَلَيْ طَيِّئٍ لَمْ أَدَعْ حَبْلًا إِلَّا وَقَفْتُ عَلَيْهِ، فَهَلْ لِي مِنْ حَجٍّ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَلَّى هَذِهِ الصَّلَاةَ مَعَنَا، وَقَدْ وَقَفَ قَبْلَ ذَلِكَ بِعَرَفَةَ لَيْلًا أَوْ نَهَارًا، فَقَدْ تَمَّ حَجُّهُ، وَقَضَى تَفَثَهُ»

বর্ণনাকারী উরওয়া ইবন মুদাররিস (রাঃ)

আমি মুযদালিফায় নবী (ﷺ)-এর খিদমতে উপস্থিত হয়ে বললাম: হে আল্লাহর রাসূল! আমি তায় গোত্রের পাহাড়দ্বয় হতে আগমন করেছি। আমি কোনো পাহাড়ে অবস্থান বাদ দেইনি। এমতাবস্থায় আমার কি হজ্জ আদায় হয়েছে? রাসূলুল্লাহ (ﷺ) বললেন: যে ব্যক্তি আমাদের সাথে এই সালাত আদায় করেছে, এর পূর্বে আরাফায় অবস্থান করেছে- দিনে অথবা রাতে, তার হজ্জ পূর্ণ হয়েছে এবং সে তার ‘ময়লা’ বিদূরিত করেছে (ইহরাম শেষ করেছে)। (এখন সে ইহরামে নিষিদ্ধ কার্যাদি চুল কাটা, নখ কাটা ইত্যাদি করতে পারবে)।

[১] ইমাম আবূ হানীফা (রহঃ)-এর মতে এরূপ ব্যক্তির উপর একটি দম ওয়াজিব।-অনুবাদক

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18