হজ্জের নিয়ম পদ্ধতি
২৪/২০৮. অধ্যায়ঃ
মুযদালিফায় মহিলা এবং শিশুদের আগে-ভাগে মনযিলে পাঠানো
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، قَالَ: حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: حَدَّثَنَا عَطَاءٌ، عَنْ سَالِمِ بْنِ شَوَّالٍ، أَنَّ أُمَّ حَبِيبَةَ، أَخْبَرَتْهُ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَمَرَهَا أَنْ تُغَلِّسَ مِنْ جَمْعٍ إِلَى مِنًى»
বর্ণনাকারী সালিম ইবন শাওয়াল (রহঃ)
উম্মু হাবীবা (রাঃ) তাঁর কাছে বর্ণনা করেছেন, নাবী (ﷺ) তাঁকে ভোরের অন্ধকারে মুযদালিফা হতে মিনার দিকে চলে যেতে নির্দেশ করেন।