হজ্জের নিয়ম পদ্ধতি
২৪/১৮৬. অধ্যায়ঃ
যে ব্যক্তি 'উমরার ইহ্রাম বেঁধেছে এবং সঙ্গে 'হাদয়ি' এনেছে, সে কি করবে?
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، قَالَ: أَنْبَأَنَا سُوَيْدٌ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ يُونُسَ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الْوَدَاعِ، فَمِنَّا مَنْ أَهَلَّ بِالْحَجِّ، وَمِنَّا مَنْ أَهَلَّ بِعُمْرَةٍ وَأَهْدَى، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَهَلَّ بِعُمْرَةٍ وَلَمْ يُهْدِ فَلْيَحْلِلْ، وَمَنْ أَهَلَّ بِعُمْرَةٍ فَأَهْدَى فَلَا يَحِلَّ، وَمَنْ أَهَلَّ بِحَجَّةِ فَلْيُتِمَّ حَجَّهُ» قَالَتْ عَائِشَةُ: وَكُنْتُ مِمَّنْ أَهَلَّ بِعُمْرَةٍ
বর্ণনাকারী আয়েশা (রাঃ)
আমরা বিদায় হজ্জে রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে বের হলাম। আমাদের মধ্যে কেউ হজ্জের ইহরাম বেঁধেছে, আর কেউ উমরার ইহরাম বেঁধেছে এবং হাদিয় সাথে নিয়েছে। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: যে উমরার ইহরাম বেঁধেছে, আর সাথে হাদিয় আনেনি, সে হালাল হয়ে যাবে। আর যে উমরার ইহরাম বেঁধেছে ও হাদিয় সঙ্গে এনেছে, সে হালাল হবে না। আর যে হজ্জের ইহরাম বেঁধেছে সে তার হজ্জ পূর্ণ করবে। আয়িশা (রাঃ) বলেন: আমি ঐ সকল লোকের অন্তর্ভুক্ত ছিলাম, যারা উমরার ইহরাম বেঁধেছে।