হজ্জের নিয়ম পদ্ধতি

২৪/১৬৮. অধ্যায়ঃ

সফা ও মারওয়াহ্ প্রসঙ্গে

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، قَالَ: " قَرَأْتُ عَلَى عَائِشَةَ {فَلَا جُنَاحَ} [البقرة: 158] عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا قُلْتُ: مَا أُبَالِي، أَنْ لَا أَطُوفَ بَيْنَهُمَا " فَقَالَتْ: بِئْسَ مَا قُلْتَ: " إِنَّمَا كَانَ نَاسٌ مِنْ أَهْلِ الْجَاهِلِيَّةِ لَا يَطُوفُونَ بَيْنَهُمَا، فَلَمَّا كَانَ الْإِسْلَامُ وَنَزَلَ الْقُرْآنُ {إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ} [البقرة: 158] الْآيَةَ فَطَافَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَطُفْنَا مَعَهُ فَكَانَتْ سُنَّةً "

বর্ণনাকারী উরওয়া (রহঃ)

আমি আয়িশা (রাঃ)-এর নিকট ( فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا) "...তাই যে কেউ কাবা গৃহের (হজ্জ কিংবা উমরা করে) এ দু’টির (সাফা-মারওয়াহ মধ্যে সাঈ করাতে তার কোনো পাপ নেই..."- (সূরা আল বাকারা ২: ১৫৮)।এ আয়াত পাঠ করে বললাম: এ দু’টির মধ্যে সাঈ না করাকে আমি খারাপ মনে করি না। তুমি যা বললে তা খারাপ কথা, জাহিলিয়াতের সময় লোকেরা এই দু’ পাহাড়ের সাঈ করত না। যখন ইসলামের যুগ এলো এবং কুরআন নাযিল হল: ( إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ) “নিশ্চয়ই সাফা ও মারওয়াহ আল্লাহর অন্যতম নিদর্শন..."- (সূরা আল বাকারা ২: ১৫৮)। তখন রাসূলুল্লাহ (ﷺ) সাঈ করলেন এবং আমরাও তার সাথে সাঈ করলাম। তাই এটাই সুন্নাত।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18