হজ্জের নিয়ম পদ্ধতি

২৪/১৬২. অধ্যায়ঃ

ত্বওয়াফের পর কোথায় দু' রাক'আত সলাত আদায় করবে?

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، قَالَ: يَعْنِي ابْنَ عُمَرَ " قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَطَافَ بِالْبَيْتِ سَبْعًا، وَصَلَّى خَلْفَ الْمَقَامِ رَكْعَتَيْنِ، وَطَافَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، وَقَالَ: {لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ} [الأحزاب: 21] "

বর্ণনাকারী আমর (রাঃ) থেকে বর্ণিত

ইবন উমর (রাঃ) বলেছেন : রাসূলুল্লাহ (ﷺ) মক্কায় এলেন এবং সাতবার কাবার তওয়াফ করলেন। মাকামে ইবরাহিমের পেছনে দুই রাকাত সালাত আদায় করে সাফা ও মারওয়ায় সাঈ করলেন। আর বললেন: “তোমাদের জন্য রাসূলুল্লাহর মাঝে রয়েছে উত্তম আদর্শ”- (সূরা আল আহযাব ৩৩:২১)।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18