হজ্জের নিয়ম পদ্ধতি
২৪/১৫১. অধ্যায়ঃ
কতবার স্বাভাবিকভাবে হেঁটে ত্বওয়াফ করবে?
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا يَعْقُوبُ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا طَافَ فِي الْحَجِّ وَالْعُمْرَةِ أَوَّلَ مَا يَقْدَمُ، فَإِنَّهُ يَسْعَى ثَلَاثَةَ أَطْوَافٍ، وَيَمْشِي أَرْبَعًا، ثُمَّ يُصَلِّي سَجْدَتَيْنِ، ثُمَّ يَطُوفُ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ»
বর্ণনাকারী ইবন উমর (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) হজ্জ ও উমরায় এসে প্রথমে যে তওয়াফ করতেন, তাতে তিনবার সাজদা করতেন, আর চারবার স্বাভাবিকভাবে হাঁটতেন। তারপর দুই রাকাত সালাত আদায় করে সাফা ও মারওয়া তওয়াফ করতেন।