হজ্জের নিয়ম পদ্ধতি

২৪/১৪৪. অধ্যায়ঃ

‘ক্বিরান’ হাজ্জকারীর ত্বওয়াফ

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مَيْمُونٍ الرَّقِّيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ، وَأَيُّوبُ بْنُ مُوسَى، وَإِسْمَعِيلُ بْنُ أُمَيَّةَ، وَعُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، قَالَ: خَرَجَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ فَلَمَّا أَتَى ذَا الْحُلَيْفَةِ، أَهَلَّ بِالْعُمْرَةِ، فَسَارَ قَلِيلًا، فَخَشِيَ أَنْ يُصَدَّ عَنِ الْبَيْتِ فَقَالَ: «إِنْ صُدِدْتُ، صَنَعْتُ كَمَا صَنَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»، قَالَ: «وَاللَّهِ مَا سَبِيلُ الْحَجِّ إِلَّا سَبِيلُ الْعُمْرَةِ، أُشْهِدُكُمْ أَنِّي قَدْ أَوْجَبْتُ مَعَ عُمْرَتِي حَجًّا» فَسَارَ حَتَّى أَتَى قُدَيْدًا فَاشْتَرَى مِنْهَا هَدْيًا، ثُمَّ قَدِمَ مَكَّةَ، فَطَافَ بِالْبَيْتِ سَبْعًا، وَبَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، وَقَالَ: «هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَ»

বর্ণনাকারী নাফী’ (রহঃ)

আবদুল্লাহ ইবন উমর (রাঃ) বের হলেন। যুলহুলাইফায় এসে উমরার তালবিয়া পড়লেন। তিনি কিছুক্ষণ চললেন। এরপর আশঙ্কা করলেন যে, কেউ তাঁকে বায়তুল্লাহয় পৌঁছতে বাধা দিতে পারে। তিনি বললেন : যদি আমি বাধাগ্রস্ত হই তবে রাসূলুল্লাহ (ﷺ) যা করেছেন, আমিও তাই করবো।তিনি (রাঃ) বলেন, আল্লাহর কসম! উমরা এবং হজ্জের একই নিয়ম। আমি তোমাদেরকে সাক্ষী রাখছি যে, আমি উমরার সাথে হজ্জেরও ইহরাম (নিয়ত) করেছি। এরপর তিনি সামনে অগ্রসর হলেন, কুদাইদ নামক স্থানে পৌঁছালেন এবং সেখান থেকে হাদয়ী কিনলেন। তারপর মক্কায় আগমন করলেন। অতঃপর বায়তুল্লাহ সাতবার তওয়াফ করে বললেন: আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এভাবে করতে দেখেছি।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18