হজ্জের নিয়ম পদ্ধতি
২৪/১১৭. অধ্যায়ঃ
হারামে ইঁদুর হত্যা করা
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: أَنْبَأَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنْ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " خَمْسٌ مِنَ الدَّوَابِّ كُلُّهَا فَاسِقٌ يُقْتَلْنَ فِي الْحَرَمِ: الْغُرَابُ، وَالْحِدَأَةُ، وَالْكَلْبُ الْعَقُورُ، وَالْفَأْرَةُ، وَالْعَقْرَبُ "
বর্ণনাকারী উরওয়া (রহঃ)
আয়িশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : বিচরণকারী প্রাণীদের মধ্যে পাঁচটি খুবই ক্ষতিকর। হারামের মধ্যেও তাদেরকে হত্যা করা যাবে— কাক, চিল, দংশনকারী কুকুর, ইঁদুর ও বিচ্ছু।