হজ্জের নিয়ম পদ্ধতি

২৪/৭৭. অধ্যায়ঃ

যে ব্যক্তি 'হাদয়ি' সাথে নেয়নি তার জন্য হাজ্জ ভঙ্গ করে 'উমরার বৈধতা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ يَحْيَى، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَا نُرَى إِلَّا أَنَّهُ الْحَجُّ، فَلَمَّا دَنَوْنَا مِنْ مَكَّةَ، «أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَنْ كَانَ مَعَهُ هَدْيٌ أَنْ يُقِيمَ عَلَى إِحْرَامِهِ، وَمَنْ لَمْ يَكُنْ مَعَهُ هَدْيٌ أَنْ يَحِلَّ»

বর্ণনাকারী আয়েশা (রাঃ)

আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে বের হলাম। হজ্জ করার উদ্দেশ্য ছাড়া আমাদের অন্য আর কোনো উদ্দেশ্য ছিল না। আমরা যখন মক্কার কাছাকাছি, তখন রাসূলুল্লাহ (ﷺ) আদেশ করলেন: যার সাথে হাদয়ি আছে, সে যেন ইহরাম অবস্থায়ই থাকে। আর যার সাথে হাদয়ি নেই, সে যেন হালাল হয়ে যায়।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18