হজ্জের নিয়ম পদ্ধতি

২৪/৭৪. অধ্যায়ঃ

কুরবানীর পশুতে আরোহণ করা

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، رَأَى رَجُلًا يَسُوقُ بَدَنَةً، قَالَ: «ارْكَبْهَا» قَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا بَدَنَةٌ، قَالَ: «ارْكَبْهَا، وَيْلَكَ فِي الثَّانِيَةِ، أَوْ فِي الثَّالِثَةِ»

বর্ণনাকারী আবূ হুরায়রা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) জনৈক ব্যক্তিকে দেখলেন যে, সে বাদানা (কুরবানীর উট) হাঁটিয়ে নিয়ে চলছে। তিনি (ﷺ) বললেন: এতে আরোহণ কর। সে বলল: হে আল্লাহর রাসূল (ﷺ)! এ তো বাদানা। তিনি (ﷺ) বললেন, তুমি তাতে আরোহণ কর। তিনি (ﷺ) দ্বিতীয়বার বা তৃতীয়বার তাকে বললেন: দুর্ভোগ তোমার জন্য।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18