হজ্জের নিয়ম পদ্ধতি

২৪/৭২. অধ্যায়ঃ

কুরবানীর জন্তুকে কিলাদা পরানোর মাধ্যমে কি ইহ্রাম বাঁধা ওয়াজিব হয়ে যায়?

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كُنْتُ أَفْتِلُ قَلَائِدَ هَدْيِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدَيَّ، ثُمَّ يُقَلِّدُهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ، ثُمَّ يَبْعَثُ بِهَا مَعَ أَبِي، فَلَا يَدَعُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا أَحَلَّهُ اللَّهُ عَزَّ وَجَلَّ لَهُ، حَتَّى يَنْحَرَ الْهَدْيَ»

বর্ণনাকারী আয়েশা (রাঃ)

আমি আমার নিজের হাতে রাসূলুল্লাহ (ﷺ)-এর হাদিয়র (কুরবানির পশুর) কিলাদা পাকাতাম। তারপর রাসূলুল্লাহ (ﷺ) নিজ হাতে তা তাদের পরিয়ে দিতেন। অতঃপর তা আমার আব্বার সাথে (মক্কায়) পাঠিয়ে দিতেন। রাসূলুল্লাহ (ﷺ) হাদিয় যবেহ না করা পর্যন্ত ঐসব বিষয়ই পরিহার করতেন না, যা তাঁর জন্য আল্লাহ তা’আলা হালাল করে দিয়েছেন।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18