হজ্জের নিয়ম পদ্ধতি

২৪/৬৭. অধ্যায়ঃ

'হাদয়ি' [কুরবানী] পশুকে মালা পরানো

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ الْقَاسِمِ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ حَفْصَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهَا قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ مَا شَأْنُ النَّاسِ قَدْ حَلُّوا بِعُمْرَةٍ وَلَمْ تَحْلِلْ أَنْتَ مِنْ عُمْرَتِكَ؟ قَالَ: «إِنِّي لَبَّدْتُ رَأْسِي وَقَلَّدْتُ هَدْيِي فَلَا أَحِلُّ حَتَّى أَنْحَرَ»

বর্ণনাকারী নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর স্ত্রী হাফসা (রাঃ) থেকে বর্ণিত

নবী (ﷺ)-এর স্ত্রী হাফসা (রাঃ) হতে বর্ণিত। তিনি বললেন: হে আল্লাহর রাসূল! মানুষের কি হলো, তারা তো উমরাহ করে হালাল হয়ে গেছে, আর আপনি হালাল হলেন না? তিনি (ﷺ) বললেন: আমি মাথার চুল জটলা করেছি এবং আমার হাদয়িকে কিলাদা পরিয়েছি। অতএব আমি [হাদি] যবেহ না করা পর্যন্ত হালাল হতে পারব না।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18