হজ্জের নিয়ম পদ্ধতি
২৪/৬৫. অধ্যায়ঃ
ক্বিলাদা পাকান
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ الزَّعْفَرَانِيُّ، قَالَ: أَنْبَأَنَا يَزِيدُ، قَالَ: أَنْبَأَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: «كُنْتُ أَفْتِلُ قَلَائِدَ هَدْيِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَيَبْعَثُ بِهَا، ثُمَّ يَأْتِي مَا يَأْتِي الْحَلَالُ قَبْلَ أَنْ يَبْلُغَ الْهَدْيُ مَحِلَّهُ»
বর্ণনাকারী আয়েশা (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর হাদয়ির মালা পাকাতাম। তিনি (ﷺ) সেগুলো আগেই পাঠিয়ে দিতেন। পরে হাদয়ির পশু তার স্থানে (হারামে) পৌঁছার পূর্ববর্তী সময় পর্যন্ত তিনি ঐ সমস্ত কাজই করতেন যা একজন হালাল ব্যক্তি করে।
[১] 'কিলাদা' হজ্জের 'হাদী' পশুর জন্য তৈরী বিশেষ ধরনের মালা।