হজ্জের নিয়ম পদ্ধতি
২৪/৪৭. অধ্যায়ঃ
মুহরিমের মাথা ও মুখমণ্ডল ঢেকে রাখা
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ الصَّفَّارُ، قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ يَعْنِي الْحَفَرِيَّ، عَنْ سُفْيَانَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: مَاتَ رَجُلٌ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اغْسِلُوهُ بِمَاءٍ، وَسِدْرٍ، وَكَفِّنُوهُ فِي ثِيَابِهِ، وَلَا تُخَمِّرُوا وَجْهَهُ وَرَأْسَهُ، فَإِنَّهُ يُبْعَثُ يَوْمَ الْقِيَامَةِ مُلَبِّيًا»
বর্ণনাকারী ইব্ন আব্বাস (রাঃ)
এক ব্যক্তি মৃত্যুবরণ করল। তখন নবী (ﷺ) বললেন: “তাকে কুল পাতার পানি দিয়ে গোসল দাও এবং তার কাপড়েই তাকে কাফন দাও। তার মাথা ও মুখমণ্ডল ঢাকবে না। কেননা তাকে কেয়ামতের দিন তালবিয়া পাঠরত অবস্থায় উঠানো হবে।”