হজ্জের নিয়ম পদ্ধতি

২৪/৪৬. অধ্যায়ঃ

মুহরিম ব্যক্তির রঙিন কাপড় ব্যবহার করা মাকরূহ

সুনানে নাসাঈ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي قَالَ: أَتَيْنَا جَابِرًا فَسَأَلْنَاهُ عَنْ حَجَّةِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَحَدَّثَنَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَوِ اسْتَقْبَلْتُ مِنْ أَمْرِي، مَا اسْتَدْبَرْتُ لَمْ أَسُقِ الْهَدْيَ، وَجَعَلْتُهَا عُمْرَةً، فَمَنْ لَمْ يَكُنْ مَعَهُ هَدْيٌ فَلْيُحْلِلْ، وَلْيَجْعَلْهَا عُمْرَةً» وَقَدِمَ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ مِنَ الْيَمَنِ بِهَدْيٍ، وَسَاقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِنَ الْمَدِينَةِ هَدْيًا وَإِذَا فَاطِمَةُ قَدْ لَبِسَتْ ثِيَابًا صَبِيغًا، وَاكْتَحَلَتْ قَالَ: فَانْطَلَقْتُ مُحَرِّشًا أَسْتَفْتِي رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ فَاطِمَةَ لَبِسَتْ ثِيَابًا صَبِيغًا، وَاكْتَحَلَتْ، وَقَالَتْ: أَمَرَنِي بِهِ أَبِي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صَدَقَتْ، صَدَقَتْ، صَدَقَتْ، أَنَا أَمَرْتُهَا»

বর্ণনাকারী জা'ফর ইব্‌ন মুহাম্মাদ (রাঃ)

আমার পিতা আমার নিকট বর্ণনা করেছেন। আমরা জাবির (রাঃ)-এর কাছে এসে তাঁকে নবী (ﷺ)-এর হজ্জ সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আমরা যা পরে বুঝতে পেরেছি, যদি তা আগে বুঝতাম, তাহলে হাদয়ী সাথে আনতাম না। বরং আগে উমরার কাজ সম্পাদন করতাম। বিধায় যার কাছে কুরবানির জন্তু নেই, সে যেন ইহরাম থেকে হালাল হয়ে একটি উমরা করে নেয়। আলী (রাঃ) ইয়ামান হতে কুরবানির পশু নিয়ে আগমন করেছিলেন, আর রাসূলুল্লাহ (ﷺ) মদিনা থেকে।হঠাৎ তিনি (আলী (রাঃ)) দেখতে পেলেন যে, ফাতিমা (রাঃ) রঙিন কাপড় পরেছে এবং সুরমা লাগিয়েছে। আলী (রাঃ) বলেন: আমি উত্তেজিত হয়ে এ ব্যাপারে জিজ্ঞেস করার জন্য রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট গেলাম। আমি বললাম: হে আল্লাহর রাসূল! ফাতিমা রঙিন কাপড় পরেছে এবং সুরমা লাগিয়েছে। সে বলছে, আমার পিতা আমাকে এ আদেশ করেছেন। রাসূলুল্লাহ (ﷺ) শুনে বললেন: ফাতিমা সত্যই বলেছে, সে সত্যই বলেছে, সে সত্যই বলেছে। আমি তাকে আদেশ করেছি।

[২] এক প্রকার গাছের রস।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18