হজ্জের নিয়ম পদ্ধতি
২৪/৪১. অধ্যায়ঃ
ইহ্রাম বাঁধার সময় সুগন্ধি ব্যবহারের বৈধতা
সুনানে নাসাঈ
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ: أَنْبَأَنَا مَنْصُورٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ الْقَاسِمِ، قَالَ: قَالَتْ عَائِشَةُ: «طَيَّبْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَبْلَ أَنْ يُحْرِمَ، وَيَوْمَ النَّحْرِ، قَبْلَ أَنْ يَطُوفَ بِالْبَيْتِ، بِطِيبٍ فِيهِ مِسْكٌ»
বর্ণনাকারী কাসিম (রহঃ)
আয়িশা (রাঃ) বলেছেন: আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে সুগন্ধি লাগিয়ে দিতাম তাঁর ইহরাম বাঁধার পূর্বে, আর নহরের দিন (১০ই যিলহাজ্জ) বায়তুল্লাহ তওয়াফ করার পূর্বে। এমন সুগন্ধি, যাতে কস্তুরী মিশ্রিত থাকতো।